Skip to main content

Posts

Showing posts with the label Yousuf Molla

অভিনয় জগতের বাইরে পুলুবাবুর জীবন _ ইউসুফ মোল্লা

  অভিনয় জগতের বাইরে পুলুবাবুর জীবন _ ইউসুফ মোল্লা ম্যাট্রিকুলেশন পাশের পর সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতার সিটি কলেজে ভর্তি হন। প্রথম দু'বছর সায়েন্স নিয়ে পড়লেও আগাগোড়া সাহিত্যের প্রতি অগাধ টান থাকায় আইএসসি থেকে বাংলা অনার্সে বিএ পাশ করেন। বাবা যদিও চেয়েছিলেন বটানি নিয়ে ছেলে পড়াশোনা করুক। ফরেস্ট অফিসার হোক। কিন্তু তা আর হওয়া হলো না। হলেন বিখ্যাত সাহিত্যিক, সম্পাদক এবং অভিনেতা। তিনি নিজেই এনসিসি করার কারণে মিলিটারির দিকে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তাঁর বাবার নিষেধের কারণে সেটা হওয়া হলো না। তাঁর বাবা বললেন, "ওই লাইফ তোমার পক্ষে ঠিক হবে না"। সৌমিত্র চট্টোপাধ্যায় এর কারণ জিজ্ঞাসা করতে, তাঁর বাবা উত্তর দেন- "আর্মিতে প্রতিটি বিষয়ে তোমার ঊর্ধ্বতনকে স্যালুট ঠুকতে হবে। সেটা তুমি পারবে না।" তাঁর বাবার এই অন্তর্ভেদী কথা সারা জীবন তাঁর নানা কাজে লক্ষ্য করা গেছে। তাইতো বর্তমান সরকারের বিপক্ষে NRC- র বিরুদ্ধে সই করতে দেখা গিয়েছিল। আজীবন শিরদাঁড়া সোজা করে চলেছিলেন, কারো সামনে মাথা নত করেননি।       সৌমিত্র চট্টোপাধ্যায় মার্ক্সের সমর্থন হলেও কখনো কমিউনিস্ট পার্...

জীবনানন্দ দাশ: প্রতিবন্ধকতা ও সফলতা

 জীবনানন্দ দাশ: প্রতিবন্ধকতা ও সফলতা - ইউসুফ মোল্লা "সকলেই কবি নয়, কেউ কেউ কবি"(কবিতার কথা) - এই কথা যিনি বলতে পারেন, তিনি যে 'শুদ্ধতম কবি' হবেন, তা আর বলার অপেক্ষা রাখেন না। জীবনের আনন্দ নিয়ে জীবনানন্দ হননি, জীবদ্দশায় তিনি পাঠকমহলে জনপ্রিয় ছিলেন না। তাইতো মাত্র সাতটি গ্রন্থ প্রকাশ হয়েছিল জীবদ্দশায়। মৃত্যুর পরে তাঁর লেখার খাতায় অগ্রন্থিত প্রচুর কবিতা, গল্প পাওয়া যায়। সত্তর দশকের পরে পাওয়া উপন্যাসগুলো প্রকাশিত হওয়ার পরে জানতে পারা যায়, তিনি শুধু কবি নন, মনোগ্রাহী উপন্যাসিকও। যেমন- মাল্যবান (১৯৭৩),সুতীর্থ(১৯৭৭), সফলতা-নিষ্ফলতা(২০০৫)। একইভাবে প্রবন্ধকার হিসাবে পরিচিতি লাভ না ঘটলেও তাঁর প্রথম প্রবন্ধের বই 'কবিতার কথা'(১৯৫৬) বাংলা সাহিত্যের রদবদল ঘটিয়ে দেয়। তাঁর মা কুসুমকুমারী দাশ যে ধরনের 'আদর্শ ছেলে' খুঁজেছেন, তিনি তা হয়ে দেখিয়ে দিয়েছেন। কথায় বড় হননি, কাজের মাধ্যমেই বড় হয়েছেন। কবি ছিলেন অসম্ভব গম্ভীর প্রকৃতির এবং চরম ধৈর্যশীল মানুষ। ভালোবাসতেন পরিবারকে, সংসারের টুকিটাকি কাজগুলো ভালোবাসতেন। দুই ছেলেমেয়ে, স্ত্রী লাবণ্যের পেনসিলের মাথা ধার ...

ছেদচিহ্নের ব্যবহার জেনে নিন

  ছেদচিহ্নের সঠিক ব্যবহার কীভাবে করবেন: ✒ ইউসুফ মোল্লা     প্রথমেই বলে রাখি ছেদচিহ্ন আর যতিচিহ্ন এক জিনিস নয়। এই ভুলটা প্রায় সকল শিক্ষার্থী করে থাকে।       এবার বলি ছেদচিহ্নের সঠিক ব্যবহার কেন দরকার। একটা ছোট্ট উদাহরণ দিলে বিষয়টি পরিস্কার হয়ে যাবে: একটি দোকানের পাশে পরিত্যক্ত জায়গা পেয়ে সবাই প্রস্রাব করতে থাকে, ফলে দোকানদার প্রস্রাবের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠে। দোকানদার সেই জায়গার দেওয়ালে লিখে দিলেন, "এখানে প্রস্রাব করিবেন না, করিলে ৫০০ টাকা জরিমানা হইবে।" কিন্তু ভুল করে কমাটা 'না' শব্দের আগে হয়ে যায়। ফলে সবাই পড়তে থাকে, "এখানে প্রস্রাব করিবেন, না করিলে ৫০০ টাকা জরিমানা হইবে।" আসলে বাক্য, শব্দ সবকিছু ঠিক থাকলেও ছেদচিহ্নের  ভুল ব্যবহারের ফলে অর্থ সম্পূর্ণ পাল্টে যেতে পারে। তাই ছেদচিহ্নের সঠিক ব্যবহার জানা একান্ত প্রয়োজন। নিম্নে তাই ছেদচিহ্নের সঠিক ব্যবহার বোঝানোর চেষ্টা করলাম:- ১) পূর্ণচ্ছেদ (।) :    প্রাচীন কাব্যে লক্ষ করা যায়, পংক্তি শেষ হলেই পূর্ণচ্ছেদ ব্যবহার করা হয়। বাক্য শেষ হোক বা না হোক তার উপর নির্ভর করতো না।  ক...

🌻রাজশেখর বসু(পরশুরাম)-র সম্পূর্ণ তথ্য🌻

📚 রাজশেখর বসু (পরশুরাম) 📚 - ইউসুফ মোল্লা (কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত)  রাজশেখর বসু # জন্ম:   ১৬ মার্চ, ১৮৮০ (১২৮৬ বঙ্গাব্দের ৪ চৈত্র)  # জন্মস্থান: বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে। মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন।  # পৈতৃক নিবাস: নদীয়া  জেলার কৃষ্ণনগরের কাছে উলা বীরনগর।  # পিতা: দার্শনিক পণ্ডিত চন্দ্রশেখর বসু (দ্বারভাঙ্গা রাজ-এস্টেটের ম্যানেজার।) জন্ম: ১৮৩৩ খ্রিস্টাব্দে।  # মাতা:  লক্ষ্মীমণি দেবী # স্ত্রী: মৃণালিনী দেবী (শ্যামাচরণ দে'র পৌত্রী)  # কন্যা: প্রতিমা # নাতনি: আশা # প্রদৌহিত্র: দীপঙ্কর # ভাই: শশীশেখর, কৃষ্ণ শেখর, গিরীন্দ্র শেখর।  #মৃত্যু: ২৭ এপ্রিল , ১৯৬০ কলকাতায়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে।   # ছদ্মনাম: পরশুরাম , উপরিচর। (বাল্যকালে 'ফটিক' নামে পরিচিত ছিলেন)  # নামের রহস্য:       রাজশেখর বসুর বড় ভাই শশীশেখরের স্মৃতিচারণ থেকে জানা যায় "পিতা চন্দ্রশেখর দ্বারভাঙ্গা থেকে ঘুরে এসে বলেন ফটিকের নাম ঠিক হয়ে গেছে। তখন মহারাজ লক্ষীশ্বর সিংহ জিজ্ঞাসা করেন, ...

🦚সম সংখ্যার অসম ঝংকার🦚

@@@সম সংখ্যার অসম ঝংকার@@@ ~~~~~~~~~~~~~~~~~~~~~~ ♦২≈*বর্ণপরিচয়ের 2টি খন্ড,          *বাংলা ভাষার 2টি লিখিত রূপ,          *বাংলা ভাষার 2টি যৌগিক স্বরবর্ণ আছে,          *চর্যার 2টি করে অর্থ আছে,          *শ্রীকৃষ্নকীর্তনের 2টি পাতা পাওয়া যায় নি,           *চৈতন্যদেব ও বিষ্নুপ্রিয়ার 2 বছর সংসার হয়েছিল,            *জগজ্জীবন ঘোষালের কাব্য 2টি খন্ডে বিভক্ত,            *কথা সাহিত্যকে 2 ভাগে ভাগ করা যায় ♦৩≈*অন্নদামঙ্গলের 3টি খন্ড,           *চৈতন্যভাগবতের 3টি খন্ড,           *হিতোপদেশের অনুবাদ সংখ্যা 3টি           *পথের পাঁচালীর 3টি খন্ড           *দিবারাত্রির কাব্যের 3টি ভাগ ♦৪≈*কবিগানের 4টি পর্যায়,          *বাংলা লোকসাহিত্য 4 প্রকার          *...

🍁প্রিয় কবিদের প্রিয় কবিতা 🍁

Yousuf Molla @ আমি হবো সকাল বেলার পাখি সবার আগে কুসুম-বাগে উঠবো আমি ডাকি! সূয্যিমামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে।          # ঘুম_জাগানো_গান/#নজরুল_ইসলাম কেন যন্ত্রণার কথা, কেন নিরাশা ব্যথা, জড়িত রহিল তবে ভালোবাসা সাথে। কেন এত হাহাকার, এত jhere অশ্রুধার? কেন kantoker কূপ প্রনয়ের পথে? প্রনয়ের ব্যাথা/কামিনী রায় তুমি কি আসবে আমাদের মধবিত্ত রক্তে দিগন্তে দুরন্ত মেঘের মত! কিংবা আমাদের ম্লান জীবনে তুমি কি আসবে হে ক্লান্ত উর্বশী, উর্বশী/সমর সেন ফিরে যাবে তুমি বিবাহিত প্রেমিকের কাছে। হে ম্লান মেয়ে,প্রেমে কি আনন্দ পাও, কী আনন্দ পাও সন্তান ধারণে? মেঘদূত /সমর সেন আমারই চেতনার রঙে পান্না হল সবুজ        চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে-    # আমি- #রবীন্দ্রনাথ_ঠাকুর তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন। যখন তোমার পেলাম দেখা অন্ধকারে একা একা ফিরেতেছিলে বিজন গভীর বনে। তোমায় কিছু দেব বলে/রবীন্দ্রনাথ ঠাকুর “কালের যাত্রার ধ্বনি শুনিতে ক...

🍁পম্পার প্রশ্ন_উত্তর 🍁

🍂বাংলার পাঠাভ্যাসের পক্ষ থেকে ছোট্ট একটি সওগাত 🍂  ১) নগেন্দ্র সন্ধি বিচ্ছেদ? উঃ নগ+ইন্দ্র ২) উনুন  সন্ধি বিচ্ছেদ কী হবে?  উঃ উন+উন ৩) 'অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি' কার সভাপতিত্বে গড়ে ওঠে? উঃ লালা লাজপত রায় ৪) লাঙল পত্রিকার প্রথম সম্পাদক কে ? উঃ কাজী নজরুল ইসলাম ৫) 'ডিসকভারি অব ইন্ডিয়া' গ্রন্থের রচয়িতা কে? উঃ জওহরলাল নেহেরু ৬) অসহযোগ আন্দোলনের সূচনা হয় কবে? উঃ ১৯২০ খ্রিস্টাব্দে।  ৭) He is going____ market. (Preposition) উঃ to ৮) He talked ____ me. (Preposition)  উঃ to ৯) The sun is_____ our head. (Preposition) উঃ Above ১০) The sun rises _____ the east. (Preposition) উঃ in ১১) She lives ____ Kolkata. (Preposition) উঃ in ১২) You get up ______ 6 a.m. (Preposition ) উঃ at ১৩) Book a ticket. (Change the voice) উঃ 1.Let a ticket be booked. 2.You are requested to book a ticket ১৪) যশোরাজ খান কার উপাধি? উঃ দামোদর সেন ১৫) "দু চোখ দিয়ে তার আগুন ঝরছে "- উৎস বলুন? উঃ চন্দ্রনাথ ১৬) স...

🍁বাংলা বর্ণমালার অজানা ইতিহাস 🍁

নানা বর্ণের দ্বিত্ব ব্যবহার ও উচ্চারণ সম্পর্কে স্বচ্ছ ধারণা -  ইউসুফ মোল্লা #বাংলা বর্ণমালায় দু'টি 'ব' ব্যবহার করা হয় কেন?     @প্রথম 'ব' হলো স্পর্শবর্ণ যেটা পুরোপুরি উচ্চারণ হয়।  দ্বিতীয় 'ব' হলো অন্তঃস্থ বর্ণ যেটা পুরোপুরি উচ্চারণ হয়না, দ্বিতীয় 'ব' এর উচ্চারণ 'ওব' এরকম ধরণের। এটা হলো উচ্চারণগত পার্থক্য। প্রথম 'ব' কোনো শব্দের মুখ্য ভূমিকাতে থাকে, উদাহরণস্বরূপ- বাবা, বালক। দ্বিতীয় 'ব' যুক্তাক্ষরে ব্যবহৃত হয় অর্থাৎ মুখ্য ভূমিকাতে নয়। উদাহরণস্বরূপ- স্বরবর্ণ।   @দ্বিতীয় 'ব' এর প্রয়োগ হিন্দিতে খুব স্পষ্ট আমাদের এখানে। যেমন- 'বাহ' ওদের উচ্চারণে ওটা 'ওয়াহ' । হিন্দিতে ভালো বোঝা যায়, একটার পেট কাটা থাকে, ওটার উচ্চারণ হয় ব, আর একটার পেট কাটা থাকে না, ওর উচ্চারণ ওয়া।    @ হিন্দিতে 'sw' এই ব্যাপারটা বেশি, শুধু হিন্দি নয় এর মূল হলো দেবনাগরী লিপি, যেটা থেকে বাংলা ব্যাঞ্জনবর্ণে এই দুখানা 'ব'। দেবনাগরীতে এই উচ্চারণগত ভ্রান্তি থাকেনা ,কারণ ওখানে একটা 'ব' এর পেট কাটা থাকে । @...

বনফুলের সম্পূর্ণ তথ্য

বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)  - ইউসুফ মোল্লা( কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত)  #জন্ম: ১৮৯৯ খ্রিস্টাব্দের ১৯ জুলাই। #জন্মস্থান: বিহারের পূর্ণিয়া জেলার মণিহারী গ্রামে জন্মগ্রহণ করেন। বনফুলের পূর্বপুরুষদের আদি নিবাস ছিল হুগলি জেলার শিয়ালখালায়। #পিতা: সত্যচরণ মুখোপাধ্যায়। তিনি পূর্ণিয়া জেলার মণিহারী ডিস্ট্রিক্ট বোর্ড হাসপাতালের ডাক্তার ছিলেন। #মাতা: মৃণালিনী দেবী। #ছোট ভাই: অরবিন্দ মুখোপাধ্যায় #ভ্রাতুষ্পুত্র: অভিজিৎ মুখোপাধ্যায় #স্ত্রী: লীলাবতী বন্দ্যোপাধ্যায়(মুখোপাধ্যায়) #সন্তান: #বড়োমেয়ে: কেয়া মুখোপাধ্যায় #বড় ছেলে: অসীম মুখোপাধ্যায় #ছোটছেলে: রঞ্জন মুখোপাধ্যায় #ছোটমেয়ে: করবী মুখোপাধ্যায় (স্বামী: কাজলকুমার বন্দ্যোপাধ্যায়ের) #মৃত্যু: ১৯৭৯ খ্রিস্টাব্দের ৯ ফ্রেব্রুয়ারি কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। #ছদ্মনাম: বনফুল #সম্পাদনা:   ১৯১৫ খ্রিস্টাব্দে প্রকাশিত 'বিকাশ' নামে হাতে-লেখা একটি সাহিত্য পত্রিকা। #শিক্ষাজীবন:       তাঁর শিক্ষাজীবন শুরু হয় প্রথমে মণিহারী স্কুলে। পরে সাহেবগঞ্জ উচ্চ ইংরেজী বিদ্যালয়ে ভর্তি হন এবং এই ...