প্রথমেই আসি আরাকান রাজসভার আলোচনায়। আরাকানের অধিবাসীদের "মগ" বা "মঘ" বলা হয়। যেহেতু এদের পূর্বসূরীরা "মগধ" থেকে এসেছিলেন,তাই তাদের মগ বলা হয়। একটা রাজবংশ থেকে আসার জন্য অনেক সমালোচক রাজবংশীও বলে থাকেন। কিন্তু সবর্ত্র সন লেখার সময় "মঘী" সন লেখা হয়ে থাকে।তাই বাকি আলোচনাতে আমি(ইউসুফ মোল্লা) "মঘ" শব্দের ব্যবহার করাকে সমীচীন মনে করেছি। আশ্চার্যের বিষয় যখন জ্ঞানদান, গোবিন্দ দাস, নরহরি সরকার,যদুনন্দন দাস,প্রেমদাস,কবিশেখর প্রভৃতি খ্যাতনামা কবিগণ দেবদেবীর বন্দনা ছাড়া অন্য কিছু রচনার কথা ভাবতে পারেন নি, তখন আরাকান রাজসভার মুসলমান কবিদের হাতে প্রথম দেবদেবী ছেড়ে মানুষের কথা উঠে এলো। যার ফলস্বরূপ বাংলা ভাষা নতুন রূপ ও নবীন প্রেরণা লাভ করলো। সুলায়মান (৮৫১ খ্রিস্টাব্দে জীবিত),আবু জায়দুল হাসান,ইবনু খুরদবা(মৃত ৯১২ খ্রিস্টাব্দে),আল মাসূদী(মৃত ৯৫৬ খ্রিস্টাব্দে),ইবনু হাওকল,আল ইদরিসী প্রভৃতি প্রাচীন আরব পরিব্রাজক ও ভৌগোলিকদের লিখিত বিবরণ থেকে জানা যায় যে, আরব বণিকরা বাণিজ্য করতে এসে "রামরী" দ্বীপে জাহাজ ভেঙে যাওয়ায় আশ্রয় ...
বাংলা সাহিত্যের নানা তথ্য এখানে দেওয়া হয়। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন।