Skip to main content

Posts

Showing posts with the label Banglar Pathavas

🌺প্রথম বাংলা অভিধানের সন্ধানে 🌺

🍁 ধান ভানতে শিবের গীত🍁 🌻প্রথম_বাংলা_অভিধান🌻 ✒ কলমে- সুব্রত লাহা (এম. এ. বাংলা)  বর্তমানে SRMS vidyapith-HS স্কুলের Group C পদে কর্মরত।  শখ- নতুন নতুন তথ্য জানা ও সংগ্রহ করা। তাই নিজেকে "শখের পড়ুয়া" বলে পরিচয় দিতে ভালোবাসেন।  বাস করেন- Bakshi         বিষয়টা অনেকটা ধান ভানতে শিবের গীত এর মতোই হয়ে গেল। উত্তর খুঁজছিলাম রামচন্দ্র বিদ্যাবাগীশ এর বঙ্গভাষাভিধান প্রথম বাংলা অভিধান কি না, কিন্তু এ কেঁচো খুঁড়তে কেউটের আমদানি। বিষ টুকু আমার, অমৃত এর ভাঁড় তুলেদিলাম আপনাদের হাতে । বাংলা অভিধান – শব্দ বন্ধটিতে একথা টি পরিস্কার যে এটি বাংলা শব্দের অভিধান । এখন অভিধান কী? এবং সেই কর্মপ্রচেষ্টার শুরু কার হাতে? এই প্রশ্নের সমাধান খুঁজব বাকি আপনারা স্বয়ং বিচার করুন। অভিধান কথার বুৎপত্তিগত অর্থ হল অভি-ধা+অন , অর্থাৎ যার দ্বারা বা যার মধ্যে অর্থ যথার্থরূপে প্রকাশ পায় । তাই শব্দার্থ প্রকাশক গ্রন্থকে অভিধান বলা হয় (প্রশ্ন ১। প্রকাশিত অর্থ কী অন্য ভাষায় হলে অভিধান বলা যাবে না? যদি যায় তাহলে।।) অভিধান এর ইংরেজি প্রতিশব্দ হিসেবে Dictionary, Glossary, Vocab...

🌻রাজশেখর বসু(পরশুরাম)-র সম্পূর্ণ তথ্য🌻

📚 রাজশেখর বসু (পরশুরাম) 📚 - ইউসুফ মোল্লা (কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত)  রাজশেখর বসু # জন্ম:   ১৬ মার্চ, ১৮৮০ (১২৮৬ বঙ্গাব্দের ৪ চৈত্র)  # জন্মস্থান: বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে। মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন।  # পৈতৃক নিবাস: নদীয়া  জেলার কৃষ্ণনগরের কাছে উলা বীরনগর।  # পিতা: দার্শনিক পণ্ডিত চন্দ্রশেখর বসু (দ্বারভাঙ্গা রাজ-এস্টেটের ম্যানেজার।) জন্ম: ১৮৩৩ খ্রিস্টাব্দে।  # মাতা:  লক্ষ্মীমণি দেবী # স্ত্রী: মৃণালিনী দেবী (শ্যামাচরণ দে'র পৌত্রী)  # কন্যা: প্রতিমা # নাতনি: আশা # প্রদৌহিত্র: দীপঙ্কর # ভাই: শশীশেখর, কৃষ্ণ শেখর, গিরীন্দ্র শেখর।  #মৃত্যু: ২৭ এপ্রিল , ১৯৬০ কলকাতায়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে।   # ছদ্মনাম: পরশুরাম , উপরিচর। (বাল্যকালে 'ফটিক' নামে পরিচিত ছিলেন)  # নামের রহস্য:       রাজশেখর বসুর বড় ভাই শশীশেখরের স্মৃতিচারণ থেকে জানা যায় "পিতা চন্দ্রশেখর দ্বারভাঙ্গা থেকে ঘুরে এসে বলেন ফটিকের নাম ঠিক হয়ে গেছে। তখন মহারাজ লক্ষীশ্বর সিংহ জিজ্ঞাসা করেন, ...

🍁প্রিয় কবিদের প্রিয় কবিতা 🍁

Yousuf Molla @ আমি হবো সকাল বেলার পাখি সবার আগে কুসুম-বাগে উঠবো আমি ডাকি! সূয্যিমামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে।          # ঘুম_জাগানো_গান/#নজরুল_ইসলাম কেন যন্ত্রণার কথা, কেন নিরাশা ব্যথা, জড়িত রহিল তবে ভালোবাসা সাথে। কেন এত হাহাকার, এত jhere অশ্রুধার? কেন kantoker কূপ প্রনয়ের পথে? প্রনয়ের ব্যাথা/কামিনী রায় তুমি কি আসবে আমাদের মধবিত্ত রক্তে দিগন্তে দুরন্ত মেঘের মত! কিংবা আমাদের ম্লান জীবনে তুমি কি আসবে হে ক্লান্ত উর্বশী, উর্বশী/সমর সেন ফিরে যাবে তুমি বিবাহিত প্রেমিকের কাছে। হে ম্লান মেয়ে,প্রেমে কি আনন্দ পাও, কী আনন্দ পাও সন্তান ধারণে? মেঘদূত /সমর সেন আমারই চেতনার রঙে পান্না হল সবুজ        চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে-    # আমি- #রবীন্দ্রনাথ_ঠাকুর তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন। যখন তোমার পেলাম দেখা অন্ধকারে একা একা ফিরেতেছিলে বিজন গভীর বনে। তোমায় কিছু দেব বলে/রবীন্দ্রনাথ ঠাকুর “কালের যাত্রার ধ্বনি শুনিতে ক...

🍁পম্পার প্রশ্ন_উত্তর 🍁

🍂বাংলার পাঠাভ্যাসের পক্ষ থেকে ছোট্ট একটি সওগাত 🍂  ১) নগেন্দ্র সন্ধি বিচ্ছেদ? উঃ নগ+ইন্দ্র ২) উনুন  সন্ধি বিচ্ছেদ কী হবে?  উঃ উন+উন ৩) 'অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি' কার সভাপতিত্বে গড়ে ওঠে? উঃ লালা লাজপত রায় ৪) লাঙল পত্রিকার প্রথম সম্পাদক কে ? উঃ কাজী নজরুল ইসলাম ৫) 'ডিসকভারি অব ইন্ডিয়া' গ্রন্থের রচয়িতা কে? উঃ জওহরলাল নেহেরু ৬) অসহযোগ আন্দোলনের সূচনা হয় কবে? উঃ ১৯২০ খ্রিস্টাব্দে।  ৭) He is going____ market. (Preposition) উঃ to ৮) He talked ____ me. (Preposition)  উঃ to ৯) The sun is_____ our head. (Preposition) উঃ Above ১০) The sun rises _____ the east. (Preposition) উঃ in ১১) She lives ____ Kolkata. (Preposition) উঃ in ১২) You get up ______ 6 a.m. (Preposition ) উঃ at ১৩) Book a ticket. (Change the voice) উঃ 1.Let a ticket be booked. 2.You are requested to book a ticket ১৪) যশোরাজ খান কার উপাধি? উঃ দামোদর সেন ১৫) "দু চোখ দিয়ে তার আগুন ঝরছে "- উৎস বলুন? উঃ চন্দ্রনাথ ১৬) স...

বনফুলের সম্পূর্ণ তথ্য

বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)  - ইউসুফ মোল্লা( কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত)  #জন্ম: ১৮৯৯ খ্রিস্টাব্দের ১৯ জুলাই। #জন্মস্থান: বিহারের পূর্ণিয়া জেলার মণিহারী গ্রামে জন্মগ্রহণ করেন। বনফুলের পূর্বপুরুষদের আদি নিবাস ছিল হুগলি জেলার শিয়ালখালায়। #পিতা: সত্যচরণ মুখোপাধ্যায়। তিনি পূর্ণিয়া জেলার মণিহারী ডিস্ট্রিক্ট বোর্ড হাসপাতালের ডাক্তার ছিলেন। #মাতা: মৃণালিনী দেবী। #ছোট ভাই: অরবিন্দ মুখোপাধ্যায় #ভ্রাতুষ্পুত্র: অভিজিৎ মুখোপাধ্যায় #স্ত্রী: লীলাবতী বন্দ্যোপাধ্যায়(মুখোপাধ্যায়) #সন্তান: #বড়োমেয়ে: কেয়া মুখোপাধ্যায় #বড় ছেলে: অসীম মুখোপাধ্যায় #ছোটছেলে: রঞ্জন মুখোপাধ্যায় #ছোটমেয়ে: করবী মুখোপাধ্যায় (স্বামী: কাজলকুমার বন্দ্যোপাধ্যায়ের) #মৃত্যু: ১৯৭৯ খ্রিস্টাব্দের ৯ ফ্রেব্রুয়ারি কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। #ছদ্মনাম: বনফুল #সম্পাদনা:   ১৯১৫ খ্রিস্টাব্দে প্রকাশিত 'বিকাশ' নামে হাতে-লেখা একটি সাহিত্য পত্রিকা। #শিক্ষাজীবন:       তাঁর শিক্ষাজীবন শুরু হয় প্রথমে মণিহারী স্কুলে। পরে সাহেবগঞ্জ উচ্চ ইংরেজী বিদ্যালয়ে ভর্তি হন এবং এই ...