Skip to main content

Posts

Showing posts with the label সাহিত্যিক

অভিনয় জগতের বাইরে পুলুবাবুর জীবন _ ইউসুফ মোল্লা

  অভিনয় জগতের বাইরে পুলুবাবুর জীবন _ ইউসুফ মোল্লা ম্যাট্রিকুলেশন পাশের পর সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতার সিটি কলেজে ভর্তি হন। প্রথম দু'বছর সায়েন্স নিয়ে পড়লেও আগাগোড়া সাহিত্যের প্রতি অগাধ টান থাকায় আইএসসি থেকে বাংলা অনার্সে বিএ পাশ করেন। বাবা যদিও চেয়েছিলেন বটানি নিয়ে ছেলে পড়াশোনা করুক। ফরেস্ট অফিসার হোক। কিন্তু তা আর হওয়া হলো না। হলেন বিখ্যাত সাহিত্যিক, সম্পাদক এবং অভিনেতা। তিনি নিজেই এনসিসি করার কারণে মিলিটারির দিকে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তাঁর বাবার নিষেধের কারণে সেটা হওয়া হলো না। তাঁর বাবা বললেন, "ওই লাইফ তোমার পক্ষে ঠিক হবে না"। সৌমিত্র চট্টোপাধ্যায় এর কারণ জিজ্ঞাসা করতে, তাঁর বাবা উত্তর দেন- "আর্মিতে প্রতিটি বিষয়ে তোমার ঊর্ধ্বতনকে স্যালুট ঠুকতে হবে। সেটা তুমি পারবে না।" তাঁর বাবার এই অন্তর্ভেদী কথা সারা জীবন তাঁর নানা কাজে লক্ষ্য করা গেছে। তাইতো বর্তমান সরকারের বিপক্ষে NRC- র বিরুদ্ধে সই করতে দেখা গিয়েছিল। আজীবন শিরদাঁড়া সোজা করে চলেছিলেন, কারো সামনে মাথা নত করেননি।       সৌমিত্র চট্টোপাধ্যায় মার্ক্সের সমর্থন হলেও কখনো কমিউনিস্ট পার্...

জানা অজানা সমর সেন (সম্পূর্ণ)

সমর সেন _ ✒কলমে- সুব্রত লাহা (এম. এ. বাংলা)  বর্তমানে SRMS vidyapith-HS স্কুলের Group C পদে কর্মরত।  শখ- নতুন নতুন তথ্য জানা ও সংগ্রহ করা। তাই নিজেকে "শখের পড়ুয়া" বলে পরিচয় দিতে ভালোবাসেন।  বাস করেন- Bakshi    ১৯১৬ খৃষ্টাব্দের ১০ অক্টোবর কলকাতার বাগবাজারের বিশ্বকোষ লেনে(পৃথিবীতে বইয়ের নামে এই একটিই রাস্তা আছে, কারন এখানেই প্রাচ্যবিদ্যার্ণব নগেন্দ্রনাথ বসুর বাড়ি , ইনিই বিশ্বকোষের সংকলক।) সমর সেনের জন্ম। তিনি কালজয়ী দীনেশচন্দ্র সেনের পৌত্র। তাদের আদি নিবাস ছিল ঢাকার মানিকগঞ্জ থানার সুয়াপুর অঞ্চল। গৃহস্থবিলাপ কবিতায় কবি তার প্রপিতামহের পরিচিয় দিয়েছেন। এদের পূর্বপুরুষ ছিলেন পবনদূত কাব্যের ধোয়ী। সমর সেনের পিতা – অরুনচন্দ্র সেন,  মাতা – চন্দ্রমুখী দেবী।( সমর সেনের বাবা ও মায়ের ঘটকালি করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর) নিজের জন্ম নিয়ে সমরসেনের কবিতা টি বেশ: শুনেছি পঞ্জিকা মতে শুভক্ষণে জন্ম অভাগার সে লগ্নে গৃধিনী মুখে বাজেনি অশুভ চিৎকার কিম্বা অদৃষ্টের ব্যাঙ্গে অতি ধূর্ত কাক সহসা কর্কশ ডাকে ভাঙেনিকো জননীর প্রসব আবেশ। সপ্তম সন্তান আমি ---...

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ তথ্য

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 🍄 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়🍄 ✒কলমেঃ ইউসুফ মোল্লা 🍁 জন্ম: ২৫ জুলাই, ১৮৯৮ (৮ শ্রাবণ, ১৩০৫ বঙ্গাব্দ) 🍁 জন্মস্থান: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে। এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে। যদিও সেটা ক্ষয়িষ্ণু ছিল। পরে ১৯৪০ সালে তিনি ও তাঁর পরিবার নিয়ে কলকাতার বাগবাজারে চলে আসেন এবং ১৯৪১ সালে চলে যান বরানগরে। 🍁 পিতা: হরিদাস বন্দ্যোপাধ্যায়। (বাল্যকালে পিতৃবিয়োগ হলে তিনি মা ও বিধবা পিসির কাছে পালিত হয়)। 🍁 মাতা: প্রভাবতী দেবী 🍁পত্নী: উমাশশী দেবী (১৯১৬ সালে বিবাহ হয়) 🍁পিসিমা: শৈলজা দেবী(ধাত্রীদেবতা উপন্যাসে অমর হয়ে আছেন) 🍁মৃত্যু: ১৪ সেপ্টেম্বর, ১৯৭১ 🍁নামকরণের তাৎপর্য: লেখকের জন্মের আগেই তাঁর বড়োভাই মৃত্যুবরণ করেন। তাই, 'তারা' মায়ের পূজো করেন। সেই পূজোর ঠিক দশমাস পরেই জন্ম নিয়েছিলেন বলে মায়ের প্রতি সন্মান রেখে নামকরণ করা হয় তারাশঙ্কর। 🍁তারাশঙ্কর বিভ্রান্তি: 'শ্রীময়ী' উপন্যাসের জনকও শ্রীতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। যদিও ইনি আমাদের আলোচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নন। তাই একই নামেই দুজন তারাশঙ্করের আবির্ভ...